• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুতের মিটার চোর গ্রেফতার

দিনকাল বিডি / ৮৫৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পল্লী বিদ্যুতের একজন মিটার চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চোর নওগাঁ সদর উপজেলার রজাকপুর মহল্লার মৃত শুকুর আলীর ছেলে ছামাদ আলী (২৪)।

জানা যায়, গত ৭ অক্টোবর দিবাগত রাতের যে কোন সময় উপজেলার জাতআমরুল গ্রামের আক্কাছ আলীর রাইচ মিলের মিটার চুরি হয়ে যায়। চোর মিটার চুরি করে নিয়ে যাবার সময় একটি চিরকুটে মোবাইল নম্বর দিয়ে যায় এবং ওই নম্বরে বিকাশে টাকা দাবি করা হয়। এ ব্যাপারে রাইচমিলের ম্যানেজার আত্রাই থানায় একটি মামলা করেন।

ওই মামলার ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গতকাল মঙ্গলবার দুপুরে ছামাদ আলীকে মিটারসহ উপজেলার তিন রাস্তার মোড় থেকে গ্রেফতার করে।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন,পল্লী বিদ্যুতের মিটার চোরদের একটি সঙ্গবদ্ধ চক্র রয়েছে। ছামাদ ওই চক্রের একজন সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করে এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category