• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

নওগাঁর মান্দায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান, জবই বিলের মৎস্য ব্যবস্থাপনা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি

দিনকাল বিডি ২৪ / ৪৩ Time View
প্রকাশঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান, জবই বিলের মৎস্যসম্পদ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময়, নজরুল বর্ষের আলোচনা সভা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচি পালিত হয়েছে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য সমাজের প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
আলোচনা সভা শেষে অতিথিরা পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জমে থাকা পানি অপসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা নুর বকস মণ্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুধীজন।
এদিকে, ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
ইউএনও মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্পটির রাজশাহী বিভাগের প্রকল্প পরিচালক শামশুল করিম। সভায় জবই বিল ও আশপাশের জলাশয়ে মৎস্যসম্পদ বৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশ রক্ষা, পোনা মাছ সংরক্ষণ এবং স্থানীয় জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
অপরদিকে, দেলুয়াবাড়ি সানরাইজ লিটল স্টার মডেল স্কুলের উদ্যোগে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের ওপর বিশেষ জোর দেওয়া হয়
মান্দা ইউনিয়নের জিনারপুর জামে মসজিদের উন্নয়নকল্পে আয়োজিত সুধী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মকলেছুর রহমান (মকে)। এ সময় মসজিদের উন্নয়ন ও স্থানীয় মুসল্লিদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এছাড়া, উপজেলার ফেরিঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যান শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category