• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর মান্দায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেজবাউল হক নামের ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। দুটি মোটরসাইকেলের বেপরোয়া গতির প্রতিযোগিতার জেরে এ দুর্ঘটনা ঘটে।
রোববার (১৬ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজী গোবিন্দপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মেজবাউল হক উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের চকদেবীরাম গ্রামের এস এম সেলিম ও মাহমুদা বেগম দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে কুসুম্বার দিকে যাচ্ছিল। পথে হাজী গোবিন্দপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি হাইস মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু মেজবাউল।
প্রত্যক্ষদর্শী আকরাম হোসেন বলেন, “দুটি মোটরসাইকেল অত্যন্ত বেপরোয়া গতিতে যাচ্ছিল। চোখের সামনেই মাইক্রোবাসটির সঙ্গে ধাক্কা লেগে শিশুটি ছিটকে পড়ে মারা যায়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই মাইক্রোবাসটি পালিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা মাইক্রোবাসের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category