• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁ,রাণীনগরে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন।

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

জুনায়েদ রহমান চন্দন স্টাফ রিপোর্টার :

নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো মৌসুমে সরকারি ভাবে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

(১৩ মে মঙ্গলবার )দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা, উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকদের নিকট থেকে প্রতি কেজি ধান ৩৬টাকা দরে ১৩৩৮ মেট্টিকটন ও চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ২৩২৮ মেট্টিকটন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তকিমা খাতুন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. তারানা আফরিন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সদর ইউপি বিএনপির সভাপতি আয়েন-উল-হক, উপজেলা চালকল মিল মালিক গ্রুপের সভাপতি মকলেছুর রহমান বাবু, সম্পাদক জাকির হোসেন জুয়েল প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্যে পান সেই লক্ষ্যে এবার সরকার ধানের দাম বৃদ্ধি করেছে। ফলে কৃষকরা খোলা বাজারের চেয়ে বেশি দামে সরকারের ঘরে ধান বিক্রি করার সুযোগ পাচ্ছেন। তাই শর্তগুলো মেনে কৃষকরা সরকারের ঘরে ধান দিলে অবশ্যই তারা লাভবান হবেন। এছাড়া খোলা বাজারেও যেন কৃষকরা ধানের ন্যায্য মূল্য পান সেই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা থেকে শুরু করে মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আগামীতেও এই ধরণের অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category