• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ

নওগাঁয় অবৈধভাবে মজুদ ২৯১ টন চাল, ৩ লাখ টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৯০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক,জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁ শহরের লস্করপুরে মেসার্স ঘোষ অটো চাল কলে ২৯১ টন চাল অবৈধভাবে মজুদ রাখার চিত্র দেখতে পায় মোবাইল কোর্ট। এই অপরাধে মিল মালিককে জরিমানার পাশাপাশি সাতদিনের মধ্যে ওই চাল বাজারে ছাড়ার নির্দেশ দেয়া হয়।

অবৈধভাবে অতিরিক্ত চাল মজুত রাখায় নওগাঁয় দ্বিজেন ঘোষ নামে এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স ঘোষ অটো চাল কলে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে ২৯১ টন চাল মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।

সোমবার সন্ধ্যায় নওগাঁ জেলা শহরের লস্করপুর এলাকায় অবস্থিত ওই মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন। জেলা প্রশাসকের মিডিয়া সেলে রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

জেলা প্রশাসক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মেসার্স ঘোষ অটো চাল কলে অবৈধভাবে চাল মজুদ করে রাখা হয়েছে। আমাদের মজুদবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যার পর লস্করপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে ওই মিলে ২৯১ টন চাল মজুদ রাখা ছিল।

মোবাইল কোর্টের মাধ্যমে ওই মিলের স্বত্বাধিকারী দ্বিজেন ঘোষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত চাল ৭ দিনের মধ্যে বাজারে ছাড়া শেষ করতে হবে মর্মে নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ মজুমদারের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category