• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নওগাঁয় গ্রাম্যশালিসে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত,আটক-২

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মান্দা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ডাকা গ্রাম্য শালিসে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। এঘটনাটি ঘটে ২১ ফেব্রুয়ারী শুক্রবার উপজেলার গনেশপুর ইউনিয়নের দোসতিনা গ্রামে। এ ঘটনায় দোসতিনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (৪০) ও মকছেদ আলীকে (৩৫) আটক করেছে পুলিশ।এসময় প্রতিপক্ষের হামলায় আহত আব্দুর রাজ্জাক (৬০), ফিরোজ হোসেন (৩৯) ও গোলাম মোস্তফাকে (৪৫) উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত আব্দুর রাজ্জাক ওরফে কালাচাঁন এবং গোলাম মোস্তফাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ভূক্তভোগী শেফালি বিবি বলেন,তার শ্বশুর আব্দুল করিমের কাছ থেকে ৫১ শতক জমি ক্রয় করে। এ জমি নিয়ে দেবর হাবিবুর রহমানের স্ত্রী খুশি বেগমের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ আসছে। এবিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও তা নিষ্পত্তি হয়নি।বিষয়টি নিয়ে গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন তার জা খুশি বেগম। ওই অভিযোগের প্রেক্ষিতে এদিন সকাল ১০ টার দিকে শালিস ডাকা হয়। শালিসে স্থানীয় ইউপি সদস্য সামসুল হক ধুলু, ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য সাহাদৎ হোসেন, ইউপি সদস্য আব্দুস সালামসহ অন্যান্য মাতবরগন উপস্থিত ছিলেন। ইউপি সদস্য সামসুল হক ধলু বলেন, নামাজের সময় হওয়ায় শালিসের মুলতবি দিয়ে সবাই মসজিদে যাওয়া হয়।নামাজ শেষে খাওয়া-দাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় বাদি পক্ষের লোকজন প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা করেন। এতে তিনজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় বাদি পক্ষের দু’জনকে আটক করে নিয়ে যায় পুলিশ।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এসময় হাসিবুর রহমান ও মকছেদ আলী নামের দুজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category