• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

দিনকাল বিডি / ২১৭ Time View
প্রকাশঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। সোমবার সকালে শহরের এটিম মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী। পরে জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মেলায় শতাধিক স্টল অংশ নিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালম উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইব্রাহিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এসময় জেলা প্রশাসক বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ করার যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জনে এ মেলা কার্যকরী ভূমিকা রাখবে। দুইদিন ব্যাপী এই মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি স্টল থাকবে। সরকারি স্টলে সরকারের বিভিন্ন ডিজিটাল সেবাগুলো প্রদর্শন করা হবে। এছাড়াও ব্যক্তি পর্যায়ে স্টল গুলোতে বিভিন্ন উদ্যোগ প্রদর্শন করা হবে। এর মাধ্যমে নওগাঁর মানুষ ডিজিটাল সেবা সম্পর্কে জানতে পারবে ডিজিটাল কার্যক্রম সম্পর্কে সচেতন ও উৎসাহিত হবে।
তিনি আরও বলেন, মেলার পাশাপাশি বেসিকের উদ্যোগে মেশিনারি মেলা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের মেশিনারি প্রদর্শন করা হবে। যারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা আছেন তারা এসব মেশিনারি দেখে বিভিন্ন ধরনের শিল্প স্থাপনের উৎসাহিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category