• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় সাংবাদিক রাশেদ এর উপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

দিনকাল বিডি / ২০০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

আল ফাহাদ ইসলাম,
নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ শহরে রাতের আধারে সাংবাদিক রাশেদ এর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করার মধ্য দিয়ে অবিলম্বে শাস্তির আওতায় আনতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক মহল। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জজ কোর্টের সামনে ঘন্টাব্যাপী দাঁড়িয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সেখানে বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন, বাংলাদেশ প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি একাত্মতা ঘোষণা করে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্য প্রদানকালে বলেন, সারাদেশব্যপী সাংবাদিক মহলের উপর প্রতিনিয়ত হামলা, নির্যাতন হচ্ছে। যার একটি উদাহরণ নওগাঁর সাংবাদিক রাশেদুজ্জামান রাশেদ এর উপর হামলা। রাতের আধারে তার উপর বর্বরোচিত হামলা করেছে সন্ত্রাসীরা। বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও রাশেদুজ্জামান এখন ন্যায় বিচার পাওয়া নিয়ে আশংকায় আছেন। কারণ ইতিমধ্যে ১ জন আসামী জামিন হয়েছে। আর দুইজনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাই অবিলম্বে আসামীদের গ্রেফতারের মধ্য দিয়ে শাস্তির আওতায় আনতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
এসময় জেলার শতাধিক সাংবাদিক এবং স্থানীয় সচেতন সমাজের নাগরিকরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক, নওগাঁ বরাবরে একটি স্মারকলিপি দেন সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category