• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নওগাঁয় সাম্য হত্যার প্রতিবাদ ছাত্রদলের অবস্থান কর্মসূচি

দিনকাল বিডি / ১৩৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ ঢাবির শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্যর হত্যাকারীর দৃষ্টিন্তমুলক শাস্তির দাবিতে নওগাঁর মান্দায় ছাত্রদলের কালো ব্যাচ ধারণ ও অবস্থান কর্মসূচি পালিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক শাহরয়িার আলম সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবীতে নওগাঁর মান্দায় ওই কর্মসূচি পালিত হয়েছে।

১৫ মে বৃহস্পতবিার ১১ টার দিকে সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার (কে,টি) উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।মান্দা থানা ছাত্রদল নেতা সিয়াম চৌধুরীর নেতৃত্বে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আব্দুস সোবহান,

তানভীর প্রতিম,মাহমুদুল,নাইম রিফাত, সিফাত হোসেন এবং মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রজনতা স্বতঃর্স্ফূতভাবে অংশ গ্রহণ করনে।এসময় ছাত্রদল নেতা সিয়াম চৌধুরী বলেন, এই হত্যাকাণ্ড কোন ব্যক্তিগত শত্রুতা নয়, এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ড, এ হত্যাকান্ডের মাধ্যমে দুর্বৃত্তরা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে।এ হত্যা কোন ভাবইে মেনে নেয়ার মতো নয়।বক্তারা অবিলম্বে ঢাবির ছাত্রদল নেতা সাম্যর হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবী জানান। অবস্থান কর্মসূচী শেষে শহীদ শাহরিয়ার আলম সাম্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।এছাড়াও এদিন মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category