• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নগর পিতা নই, নগরবাসীর সেবক হিসেবে সবার জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ: .চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সভাপতি/আহবায়ক নব নির্বাচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, নগর পিতা নয়, নগরবাসী সেবক হিসেবে সবার জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ।
তিনি বলেন, আমি চট্টগ্রাম নগরীর ৭০ লাখ মানুষের পাশে থাকতে চাই।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেলস্টেশনে সংবর্ধনার জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রাম আমার একার শহর নয়, এ শহর ৭০ লাখ মানুষের। তাই আসুন সবাই মিলে একযোগে একটি সুন্দর শহর গড়ে তুলি আমরা ।
এ শহর হবে গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি। আমাকে একটু সময় দিন আমি ইনশাল্লাহ আমার প্রদত্ত প্রতিশ্রুতি পালন করে যাওয়ার জন্য নিবেদিত ভাবে কাজ করে যাবো।
তিনি সবার দোয়া চেয়ে বলেছেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করে যাবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় যেনো আমি নগরবাসী সবার জন্য কাজ করে যেতে পারি।
নগরবাসী সবাই আমার হৃদয়ের গভীরে অতিতের সব সময় ছিলেন, এখনো আছেন এবং আগামীতে ও থাকবেন ইনশাল্লাহ।
বিএনপি নেতা ডাঃ শাহাদাত হোসেন দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা গত ১৮ বছর ঘরে থাকতে পারেননি, আপনাদের পরিবারের খোঁজ নেয়ার কোনো মানুষ ছিলো না। আপনাদের বাচ্চাদের খোঁজ রাখার মানুষ ছিলো না। আপনাদের পরিবারের বাজার করার টাকা ছিলো না। অর্ধাহারে অনাহারে আপনারা দিন কাটিয়েছেন। এ অসহায়ত্ব আমি দেখেছি। আপনাদের এ ঋণ আমি শোধ করতে পারব না। সারা দেশে খুন, গুম, বিচারবহির্ভূত হত্যা হয়েছে। মানুষ অসংখ্য মামলায় নির্যাতিত হয়েছে। চট্টগ্রাম সহ বাংলাদেশে ১ লাখ মামলার ৬০ লাখ নেতা-কর্মী আসামি হয়েছে। তার পর ও আপনারা দলের আদর্শ থেকে বিচ্যুত হননি।
তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডাঃ শাহাদাত হোসেনকে মেয়রের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শপথ গ্রহণ শেষে চসিক মেয়র বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারেরে গিয়ে শ্রদ্ধ্যা নিবেদন করেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনযোগে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছেন মেয়র।
তার আগে সকাল থেকে মিছিল নিয়ে জড়ো হন বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীরা। তাদের হাতে ছিলো ফুল, মুখে বিজয়োল্লাস।
মেয়র হজরত শাহ আমানত (র.) ও বদর আউলিয়া (র.) মাজার জিয়ারত, মতবিনিময়, সংবাদ সম্মেলন এবং টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category