• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে হবে: খাদ্যমন্ত্রী

দিনকাল বিডি / ১২৫ Time View
প্রকাশঃ সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে শিক্ষকদের আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে নওগাঁর নিয়ামতপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় উদ্দ্যোগে উপজেলার ১২৮টি সরকারি বিদ্যালয়ের নব-নির্মিত শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বাঙালির মুক্তি-সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষা-ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল। তাই নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে হবে।

আরও বলেন, জাতির পিতা বলেছিলেন কেউ দাবায়া রাখতে পারবে না। বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারেনি, পারবেও না। আজকে আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষী এ দিবসটি পালন করে। এটা বাঙালিরই একটা মর্যাদার আসন অর্জন করা। সেটা আসলে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব।

খাদ্যমন্ত্রী বলেন, আমাদেরকে আসল শিকড়ের সন্ধানে যেতে হবে। আমরা শিক্ষকেরা যদি সরে যাই আমরা যারা শিক্ষা নিয়ে চর্চা করি, আমরা যারা মানুষ গড়ার কারিগর, শিকর থেকে সরে যাই, সন্ত্রাসবাদ, মিথ্যা প্রচারণার দিকে চলে যাই তাহলে আমরা মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে পারব না।

অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সকল ইউপি চেয়ারম্যানগন, প্রদান শিক্ষক ও এসএমসির সভাপতিগন প্মমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category