• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ

দিনকাল বিডি ২৪ / ২২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (আরএনবিআইইউ) প্রক্টরিয়াল টিমের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক আবু সাঈদ। গত ২৯ অক্টোবর তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। ১ নভেম্বর থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবু সাঈদ চলতি বছরের ১১ জানুয়ারি আইন বিভাগের প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। শিক্ষকতার পাশাপাশি এবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।
প্রক্টরিয়াল টিমের সদস্য হিসেবে ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষাবান্ধব পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের বিষয়ে সহযোগিতা করবেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মনীতি বাস্তবায়নেও ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আবু সাঈদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ দায়িত্বকে পদ-পদবি নয়, বরং একটি গুরুত্বপূর্ণ আমানত ও দায়িত্ব হিসেবে দেখছেন তিনি।
তিনি বলেন, সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। কোনো শিক্ষার্থী যেন অন্যায়, বৈষম্য, হয়রানি কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়ে সচেতন থাকবেন। শিক্ষার্থীদের সমস্যা মনোযোগ দিয়ে শোনা এবং ন্যায়সংগত সমাধানে সহযোগিতা করাও তাঁর অগ্রাধিকার থাকবে।
তিনি আরও বলেন, শৃঙ্খলা মানে কাউকে ভয় দেখানো নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ, নিয়মের প্রতি সম্মান এবং সবার অধিকার নিশ্চিত করা। একটি বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের জায়গা নয়, এটি জ্ঞানচর্চা, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ বিকাশের প্রতিষ্ঠান। তাই শিক্ষার্থীদের জন্য নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।
এ দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এদিকে আবু সাঈদের নতুন দায়িত্বপ্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর দায়িত্বশীল ভূমিকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ইতিবাচক অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category