• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাচোল বই উৎসব পালিত

দিনকাল বিডি / ২১৬ Time View
প্রকাশঃ রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোর্টার- সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরে বইউৎসব পালিত হচ্ছে। আজ রবিবার সকাল ১০টায় পৌর এলাকার খুরশেদমোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা হাইস্কুল, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়সহ নাচোল ১ ও ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, গুঠইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। ওইসব প্রতিষ্ঠানে বই বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে ওবাইয়েদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকারসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে ওবাইয়েদ জানান, এবছর উপজেলার ৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে(ইবতেদায়ী, মাধ্যমিক ও দাখিল পর্যায়ের) শিক্ষার্থীদের জন্য চাহিদা ছিল ২লাখ ৯৪ হাজার ৫১০ পিস। এ পর্যন্ত পাওয়া গেছে ৭৪হাজার, ৯১০ পিস। অপরদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার জানান, উপজেলার ৮৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাহিদা ছিল ৭৭ হাজার ৫০০ পিস, এ পর্যন্ত পেয়েছেন ৫০ হাজার ১৯০ পিস। তবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এক যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category