• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাচোলে ইউএনও’র অপেক্ষায় বসে থেকে সভা বর্জন, ‘অশালীন’ মন্তব্যে উত্তেজনা

দিনকাল বিডি ২৪ / ২৫৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

​মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার-

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পবিত্র রমজান উপলক্ষে বাজার দর নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রস্তুতি সভা বর্জন করেছেন স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জন্য দীর্ঘ সময় অপেক্ষা এবং পরবর্তীতে উপস্থিত সদস্যদের নিয়ে তার ‘অশালীন’ মন্তব্যের অভিযোগে এ পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইউএনও’র মিনি হলরুমে এই সভা হওয়ার কথা ছিল। আমন্ত্রিত হয়ে নির্দিষ্ট সময়ে উপস্থিত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, পৌর আমির মনিরুল ইসলাম এবং বণিক সমিতির সভাপতি আসগার আলীসহ অন্যান্যরা।

​উপস্থিত নেতাদের অভিযোগ, সভা শুরুর নির্ধারিত সময়ের পৌনে এক ঘণ্টা পার হলেও ইউএনও সভাকক্ষে আসেননি। অথচ পাশের কক্ষে তাকে সহকর্মীদের সাথে আলাপচারিতায় লিপ্ত থাকতে দেখা যায়। দীর্ঘ ৪৫ মিনিট অপেক্ষার পর ক্ষুব্ধ হয়ে আমন্ত্রিত সদস্যরা সভাকক্ষ ত্যাগ করেন। উল্লেখ্য উপজেলা নির্বাহী অফিসার গত ০২/১২/২৫ইং তারিখ যোগদান করার পর এখন পর্যন্ত তিনি কোন মিটিংয়ে নির্দিষ্ট সময়ে উপস্থিত হননি। সভা বর্জনের বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষোভের সাথে গণমাধ্যমকে বলেন, “মিটিংয়ে আধা ঘণ্টা বা এক ঘণ্টা দেরি হলে সমস্যা কোথায়? যারা চলে গেছে তাদের আমি দাওয়াত করিনি। যারা চলে গেছে তারা ‘চুলকানি’ করলে আমার কিছু যায় আসে না।” একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মুখ থেকে এমন ‘অশালীন’ ও ‘অপেশাদার’ মন্তব্য ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে ও রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সভায় উপস্থিত কসবা ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন, সোনাইচন্ডী পশুহাটের টেন্ডার বাক্স খোলার সময়ও তাকে জানানো হয়নি। এ বিষয়ে ইউএনও অবজ্ঞার সুরে মন্তব্য করেছেন বলে তিনি দাবি করেন। জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি ইউএনও’র এমন আচরণকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে তার দ্রুত অপসারণ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category