• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাচোলে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৬০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দিনব্যাপি বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের নিয়ে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুন শুক্রবার বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো(ব্যানবেইস) নাচোলের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রশিক্ষণ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইউআইটিআরসিইর সহকারী প্রোগ্রামার শামছ-ই-তাবরিজের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দপ্তরের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার ও র‌্যাপটিয়ার হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান।
মূল প্রবন্ধক তাঁর উপস্থাপনায় বলেন, এআই ব্যবহার করে মানুষ সহজেই তার কাংখিত প্রয়োজন(প্রশ্নের উত্তর) পেতে পারেন। কিন্তু এআই এর ব্যবহার মানুষের কল্যানে ব্যবহার করা প্রয়োজন। এদিকে ইন্টারনেট বা সাইবার জগতের কোনো সীমানা নেই। তাই সাইবার অপরাধের ভয়াবহতাও অনেক। বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো স্থানে আক্রমণ করা সম্ভব। বাংলাদেশ নিজেদের ডিজিটাল হিসেবে ঘোষণা দিলেও সাইবার নিরাপত্তায় অনেক পিছিয়ে। সাইবার নিরাপত্তা নিশ্চিতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয় বরং সচেতনতা তৈরির মাধ্যমে প্রত্যেক নাগরিকের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, মূলত ইন্টারনেট জগতের কোনো বর্ডার (সীমানা) নেই এবং এখানে কারও একক মালিকানাও নেই। পুরো পৃথিবী এক। সুতরাং বিশ্বব্যাপী সাইবার অপরাধের ভয়াবহতা ব্যাপক। পৃথিবীর যেকোনো স্থান থেকে আক্রমণ করা সম্ভব। তাই সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরি খুব গুরুত্বপুর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category