• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নাচোলে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

দিনকাল বিডি / ১৮৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

মোঃ ইব্রাহীম,
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলে জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস/২০২২ পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান শেষে বঙ্গবন্ধুর পরিবারের সকলের জন্য মোনাজাত করা হয়। পরে উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা, বড় পর্দায় গণভবন থেকে প্রচারিত অনুষ্ঠানসূচি উপভোগ, শেখ রাসেলের জন্মদিনের কেক কর্তণ, বয়স ও শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় স্থান অর্যনকারীদের মাঝে পুরস্কার ও উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

শেষে শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিন সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখার মধ্যবাজার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলণ, র‌্যালী ও শেখ রাসেলের জন্মদিনের কেক কর্তণ করা হয়েছে। দলীয় কার্যালয়ে উপজেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category