• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাচোলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

দিনকাল বিডি / ২০৯ Time View
প্রকাশঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টারÑ
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে এ দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় অফিসের নিবন্ধিত সমিতির সদস্যদের অংশগ্রহণে একটি র‌্যালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়। র‌্যালি শেষে কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসারের সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার মোশাররফ হোসেন। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন”- শীর্ষক প্রতিপাদ্যের উপর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী। এসময় ৩জন শ্রেষ্ঠ্য সমবায়ী ক্যাটাগরিতে সবুজ বাংলা গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ’র সদস্য শাহজামাল, থানাপাড়া মহিলা সমবায় সমিতি লিঃ’র সদস্য সেরিনা খাতুন ও পিপলস সেভিংস এন্ড ক্রেডিট কোয়াপারেটিভ সোসাইটি লিঃ’র সদস্য ঝর্ণা খাতুন ও ৩টি শ্রেষ্ঠ্য সমিতি ক্যাটাগরিতে ক্রাউন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, এভেন মহিলা সমবায় সমিতি লিঃ ও নাসিরাবাদ ধোপাপুকর স্বনির্ভর সমবায় সমিতি লিঃ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন নাচোল শাখার সভাপতি ও সফল সমবায়ী এ্যাডভকেট মোস্তাফিজুর রহমান বুলেট এবং সততা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ’র নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন খোকন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category