• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত

দিনকাল বিডি / ৯৬ Time View
প্রকাশঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম, বাগাতিপাড়া, নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৬টি খ্রিস্টান ধর্মপল্লী সহ জেলার সকল খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে যথাযথ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইস্টার সানডে পালিত হয়েছে। রবিবার গির্জাগুলোতে পবিত্র খিস্টযাগ ও বিশেষ উপাসনার মধ্য দিয়ে শুরু হয় ইস্টার সানডের অনুষ্ঠান। খ্রিস্টান ধর্মের বিশ্বাস মতে, যীশু খ্রিস্ট ৩৭ দিন যাতনা ভোগ করার পর ক্রুশবিদ্ধ অবস্থায় তাঁর জীবন ত্যাগ করেন এবং এর তৃতীয় দিবস অর্থাৎ ৪০তম দিনে তিনি পুনরুত্থিত হন। আর এই ৪০ দিন খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীরা উপবাস (রোজা) পালন করেন এবং পুনরুত্থানের দিন উৎসবের মধ্য দিয়ে খ্রিস্ট অনুসারীরা ইস্টার সানডে পালন করেন।
ইস্টার সানডে উপলক্ষে জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লীর আওতায় বনপাড়া লুর্দের রাণী মা মারীয়া ক্যাথলিক চার্চে সকাল ৭ টায় ও ৯টায় প্রধান খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। খ্রিস্টযাগ পরিচালনা করেন প্রধান পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা ও সহকারী পাল-পুরোহিত ফাদার ড. শংকর ডমিনিক গমেজ।
একইভাবে বড়াইগ্রামের ভবানীপুর, কুমরুল, মানগাছা, গোপালপুর, বোর্ণী খ্রিস্টান ধর্মপল্লীর চার্চ সহ নাটোর সদর, লালপুর, বাগাতিপাড়া, সিংড়ার ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট চার্চগুলোতে খ্রিস্টযাগ ও বিশেষ উপাসনা অনুষ্ঠিত হয়। খ্রিস্টযাগ ও উপাসনা শেষে নিজ নিজ এলাকায় সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং বাড়িতে বাড়িতে দই, মিষ্টি, কলা, চিড়া, মুড়ি, দুধসহ বিভিন্ন ধরণের খাবারের আয়োজন ও অতিথি আপ্যায়ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category