• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

নাটোরে তাবলীগ জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৩০

দিনকাল বিডি ২৪ / ১৮৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
মারকাজ মসজিদের দখল নেওয়াকে কেন্দ্র করে জুবায়ের- সাদ গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শহরতলীর তেবাড়িয়া মারকাজ মসজিদ প্রাঙ্গণে বেলা ১২ টার দিকে এই সংঘর্ষ শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলে। ঘটনায় ঢাকা- রাজশাহী মহাসড়ক ঘন্টাখানেকের মতো বন্ধ থাকে। খবর পেয়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। স্থানীয় সূত্রে গেছে, সরকার পতনের পর থেকে তেবাড়িয়া মারকাজ মসজিদের দখল নেয় তাবলীগ জামাতের জুবায়ের পন্থীরা। পরে সেখানে একটি ক্বওমী মাদ্রাসা প্রতিষ্ঠা করে এবং সেখানে কিছু ছাত্র অবস্থান নেয়।এ নিয়ে মতবিরোধ শুরু হয়। জেলা প্রসাশক না থাকায় বিষয়টি নিষ্পত্তি সম্ভব হয়নি। আজ সকালে সাদ পন্থি তাবলীগ জামাতের লোকজন ‘তাবলীগ ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিতে তেবাড়িয়া মারকাজ মসজিদে অবস্থান নেয়। এসময় দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় দুই পক্ষের লোকজন সড়ক অবস্থান নিলে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচলা বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটে সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে যান চলাচলা কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা এখানে এসেছি। আমরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। অনেক মানুষ আহত হয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন বলেন, আগামী রোববার বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দু’পক্ষের সাথে বসা হবে। আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনী বর্তমানে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে যারা যেভাবে আছেন সেই ভাবেই অবস্থান করবেন। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত পুলিশ এবং সেনার সদস্য সেখানে অবস্থান করবেন। সাথে জেলা প্রশাসনের নিয়োজিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অবস্থান করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category