• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নাটোরে বিনামূল্যে বাসে ভ্রমণের ব্যবস্থা করে দিলেন পুলিশ সুপার

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

যখন ঢাকাগামী বাসের টিকেট সংকটে ঢাকা ফেরত যাত্রীরা হাহাকার করছিলেন সেই মুহূর্তে তাদের এই কষ্ট লাঘব করে দিলেন পুলিশ সুপার আমজাদ হোসেন। আজ ১৩ জুন শুক্রবার দুপুরে নাটোরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুটি বাসের মাধ্যমে এই যাত্রীদের ঢাকা ফেরার ব্যবস্থা করে দেন তিনি। আজ দুপুরে বাস টার্মিনাল গুলোতে যাত্রীবাহী বাসে ভাড়া নিয়ন্ত্রণ এবং যাত্রী হয়রানি বন্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা পরিদর্শনে যান তিনি। এ সময় বাস না পেয়ে টার্মিনালে শত শত যাত্রী বাসের অপেক্ষায় বসে ছিলেন। অধিকাংশ যাত্রী বাসের টিকিট পেলেও কিছু যাত্রী কোন বাসের টিকিট পাননি। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে নিম্ন আয়ের এই মানুষগুলোর জন্য বিনামূল্যে বাসে করে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করেন পুলিশ সুপার। এতে যাত্রীরাও স্বস্তি বোধ করেন এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category