• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নাটোরের তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি :
নাটোরের তিনটি উপজেলা পরিষদে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলাগুলি হলো নাটোর সদর, নলডাঙ্গা এবং সিংড়া। এর মধ্যে সিংড়া উপজেলার চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন পাশা।

নাটোর সদর উপজেলা পরিষদে কাপ পিরিচ মার্কায় ৩৪,৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম দোয়াত কলম প্রতীকে প্রার্থী পেয়েছেন ৩১,৮৫৩ ভোট। নাটোর সদর উপজেলায় ১১৫ টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। নাটোর সদরে সর্বমোট ভোটার সংখ্যা ২,৭২,৩০২। ভোট পড়ে ২৬ শতাংশ।

অপরদিকে নলডাঙ্গা জেলায় জোড়া ফুল প্রতীকে রবিউল ইসলাম ১০,৮২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাপ-পিরিচ প্রতীকে তৌহিদুর রহমান লিটন পেয়েছেন ১০,৬১৪ ভোট। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,১৭,১১৫ ভোট । ভোট সংগ্রহ হয়েছে ৩০ শতাংশ।
অপরদিকে সিংড়া উপজেলায় মোট ভোটার ৩,১২,৫৭০ ভোট। এই উপজেলায় ভোট পড়েছে ২০ শতাংশ।

পুরুষ ভাইস চেয়ার পদে নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন নাটোর সদরে শরিফুর রহমান, নলডাঙ্গায় খালেদ মাহমুদ ও সিংড়ায় আনিসুর রহমান লিখন এবং মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন সদরে কামরুন্নাহার কাজল, নলডাঙ্গায় রিনা পারভিন ও সিংড়ায় শামীমা হক রোজী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category