• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাটোরের লালপুরে ৫৭ বছর বয়সে এসএসসি পাশ করলেন পুলিশ সদস্য!

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি:
আব্দুস ছামাদের চাকরি মেয়াদ আছে আর মাত্র দুই বছর ১০ মাস। এরপর যাবেন অবসরে। তবে এবছর তিনি ৫৭ বছর বয়সে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আব্দুস ছামাদ পাশ্ববর্তী বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে বগুড়া সদর ট্রাফিক বিভাগে কর্মরত।

মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক তাহানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই বছর আগে আব্দুস ছামাদ আমাদের প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। এবছর তিনি কারিগরি শাখা থেকে এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪. ২৫ পেয়ে পাশ করেছেন।

এবিষয়ে আব্দুস ছামাদ বলেন, প্রায় ৩৭ বছর আগে পুলিশ বিভাগে চাকরি পেয়েছি। ওই সময় এসএসসি সম্পন্ন করা ছিল না। চাকরির মেয়াদও শেষের দিকে, আর মাত্র দুই বছর ১০ মাস চাকরি আছে। চাকরির শেষে বসে না থেকে কিছু করতে চাই। পাশাপাশি হতদরিদ্র মানুষের জন্য আমৃত্যু পযন্ত সেবা করতে চাই। এজন্য নতুন করে পড়ালেখা শুরু করেছি।

তিনি আরো বলেন, এবার এইচএসসি পাসের জন্য বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হব। তারপরে বগুড়ার হোমিও কলেজে পড়ালেখা করার ইচ্ছা আছে।
বগুড়া সদর ট্রাফিক পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুল ইসলাম খান বলেন, চাকরি জীবনের প্রায় শেষ বয়সে এসে এসএসসি পাস করা এটা খুব আনন্দের বিষয়। এতে বোঝা যায় যে তার শিক্ষার প্রতি একটা আগ্রহ এবং অনুরাগ রয়ে গেছে। বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই। পুলিশ ডিপার্টমেন্টে তিনি যখন যোগ দিয়েছিলেন তখন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস করেই যোগদান করা যেত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category