নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও পর্নোগ্রাফি তৈরি সরঞ্জামসহ ছয়জনকে আটক করে র্যাব। আজ শনিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৫
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সিংড়া উপজেলার কালিগন্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পর্নোগ্রাফি সংরক্ষণ সরঞ্জামসহ স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি করার অপরাধে ছয়জনকে আটক করা হয়৷
আটককৃতরা হলেন সিংড়া উপজেলার মোঃ আবদুল মজিদ (২৬), পিতা মৃত ছহিরউদ্দিন প্রামাণিক,
রানা প্রামাণিক (২৮), পিতা মোহাম্মদ শরিফুল ইসলাম,
শ্রী অসীম কুমার (২৩), পিতা রমনী সরকার, শ্রী বকুল হালদার (৩৩), পিতা বলরাম হালদার, শ্রী গোবিন্দ্রকুমার (২২), পিতা বরেন্দ্রনাথ, শ্রী সজল কুমার সূত্রধর(৩০)পিতা শ্রী সনাতনচন্দ্র সূত্রধর।
আটককৃতরা পর্নোগ্রাফি তৈরি করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীর নিকট বিক্রয় করে বলে স্বীকার করে। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে পর্নোগ্রাফি বিক্রয় করে আসছে বলে জানান।
এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানায় ” পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ” এ মামলা করা হয়েছে।