• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাশকতা চেষ্টার অভিযোগে মোংলায় জামায়াত-শিবিরের চার কর্মী গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি,
নাশকতা চেষ্টার মামলায় মোংলায় জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার গোয়ালেরমেঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন—মিঠাখালীর সাহেবেরমেঠের মাওলানা হোসেন বিল্লাহ (৪৫), মো. উজ্জ্বল গাজী (২২), গোয়ালেরমেঠের আব্দুল মাজেদ মোল্লা (৪৮) ও আবু তালহা শান্ত (২২)। পুলিশের দাবি, তাদের কাছ থেকে তিনটি লোহার রড, আটটি বাঁশের লাঠি, দুই লিটার পেট্রোল ও দিয়াশলাই জব্দ করা হয়।
শুক্রুবার(১৮ আগষ্ট)বিষয়টি নিশ্চিত করে, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান,মোংলা বন্দর ও ইপিজেডসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সরকার উৎখাতের পাঁয়তারার অভিযোগে জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ সামসুদ্দীন আরো বলেন, ‘গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category