• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নিখোঁজের একদিন পর পদ্মায় পাওয়া গেল শিশুর ভাসমান মরদেহ

দিনকাল বিডি / ১৯৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ মে, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় পদ্মায় নিখোঁজের একদিন পর মানিকের চর এলাকার খেয়াঘাটের পাশ থেকে রোববার(১৪ মে’২৩) সকাল ১০ টায় লাবনী খাতুন (৭) এর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আগের দিন শনিবার দুপুর দেড়টায় চাচাতো ভাই-বোনদের সাথে বাড়ির পাশের পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ ছিল। সে উপজেলার চরাঞ্চলের আতারপাড়া গ্রামের শাহাজামাল ওরফে লালুর কণ্যা। বাবা শাহাজামাল জানান, গ্রামের আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করতো লাবনী খাতুন।
চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম জানান,নিখোঁজের পর নৌকা ও জাল দিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হয়। পরের দিন মানিকের চর এলাকার খেয়াঘাটের পাশে লাবনী খাতুনের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাবনী খাতুনের মরদেহ সনাক্ত করে বাড়িতে নেওয়া হয়। পরে সেখানে পৌছেন নৌ পুলিশ। কথা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান, নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category