• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নিজ এলাকায় জনগণের সাথে এমপি বাঁধনের শুভেচ্ছা বিনিময়

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার,বুলবুল আহমেদ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৮, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধন নিজ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও জনসাধারণের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল শনিবার বিকেলে আদমদীঘি উপজেলা সদরের বিভিন্ন হাট বাজারে স্থানীয় জনতার সাথে শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন।

এ সময় সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধন বলেন, আমি আপনাদের সন্তান। এই আদমদীঘিতেই আমার জন্ম ও বসবাস। এই এলাকার
রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়নে আমি কর্তৃপক্ষের সাথে ইতি মধ্যে কথা বলেছি, আশা করি খুব শীর্ঘই এসব উন্নয়ন কাজ শুরু হবে। তিনি আরও বলেন, আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে সরাসরি কথা বলবেন। এ এলাকার সকল মানুষের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে।

শুভেচ্ছা বিনিময় কালে তার সঙ্গে ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, সদর ইউনিয়ন
আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দিন, কাবিল উদ্দিন, আ’লীগ নেতা জয়নাল আবেদিন খান, আমজাদ হোসেন, গোলাম
মোস্তফা, ছাত্রলীগ নেতা আরেফিন খান তনু, মশিউর রহমান পলাশ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category