নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাহজাহান শাজু।
মাসিক সভায় সকল সদস্যদের সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান, করোনার প্রণদনা গ্রহন উপলক্ষে প্রেসক্লাবের ১১ জন সদস্য ডিসি অফিস থেকে চেক উত্তোলন বিষয়ে আলোচনা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি নুরুল ইসলাম, রুহুল আমিন শেখ, সাংগঠনিক সম্পাদক সরকার শাহআলম, অর্থ বিষয়ক সম্পাদক জামিনুর ইসলাম, সদস্য তৈয়বুর রহমান, রনজিত কুমার, নাজমুল হক, জাকির হোসেন প্রমূখ।