• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নিয়ামতপুরে ইউএনওর সমন্বয়ীনতায় উন্নয়নমূলক ও জাতীয় কার্যক্রম ব্যাহত

দিনকাল বিডি / ১৯৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার আট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গত ৩মাস থেকে উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় ও আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভাসহ সকল ইউএনওর সভাপতিত্বের মিটিং বর্জন করেছেন।

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সমন্বয়হীনতায় ক্ষুব্দ হয়ে ইউপি চেয়ারম্যানরা এমন সিদ্ধান্ত গ্রহন করেন বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ১২ টায় ইউএনও ফারুক সুফিয়ানের সভাপতিত্বে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা ও দুপুর ১টার দিকে উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এই দুই সভায় উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন না।
সভায় অন্যদের মধ্যে নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। সভায় ইউপি চেয়ারম্যানদের উপস্থিত না থাকার বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, ‘আজকে উপজেলার ৪২তম মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা ছিল। এই দুই সভায় ইউপি চেয়ারম্যানরা উল্লেখ্যযোগ্য সদস্য হলেও উপজেলার আটটি ইউনিয়নের কোনো চেয়ারম্যানই উপস্থিত ছিলেন না।

এ ব্যাপারে অফিস সুত্রে জানা যায় , গত নভেম্বর ২০২২ থেকে ‘ইউপি চেয়ারম্যানরা ইউএনওর বিরুদ্ধে সমন্বয়হীনতার অভাব তুলে তাঁরা আজ পর্যন্ত ইউএনওর সভাপতিত্বে কোন সভায় উপস্থিত হননি।

ইউপি চেয়ারম্যানগনের সাথে কথা বললে তাঁরা জানান, ইউএনও ফারুক সুফিয়ানের বিভিন্ন কর্মকাণ্ডে সমন্বয়ীনতার কারণে উপজেলায় সকল ধরনের উন্নয়নমূলক ও জাতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। গত আগষ্ট ২০২২ এর মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে উপজেলার সকল চেয়ারম্যানরা ইউএনওর বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন। এরপরেও ইউএনও তাঁর একঘেয়েমি আচরণ পরিহার করেননি। উপজেলার কোনো উন্নয়নমূলক কাজে ইউএনও তাদের সাথে কোনো সমন্বয় করেন না। এ পরিস্থিতিতে তাঁরা বর্তমান ইউএনওর সভাপতিত্বে কোনো সভায় উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

উপজেলার ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, ‘সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে ইউএনও ফারুক সুফিয়ান আমাদের সাথে কোনো সমন্বয় করেন না। ফলে উপজেলার সকল উন্নয়ন কর্মকান্ড বিঘ্ন ঘটছে। তাই আমিসহ সকল চেয়ারম্যানগন এই ইউএনওর দ্রুত অপসারণ দাবী করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category