নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে সাব রেজিষ্ট্রি অফিসের উদ্যোগে মহান বিজয় দিবসে উপলক্ষে বিশাল শোভাযাত্রা উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধের স্মৃতি স্তম্ভে শহীদের উদ্দেশ্য পুষ্পস্তবক অর্পণ করে। শুক্রবার সকাল ১১টায় সাব রেজিষ্ট্রার পরিতোষ কুমার অধিকারীর নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলে বর্ণিল সাজে সজ্জিত হয়ে বাংলাদেশের পতাকা বহন করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজামান বুদু, দলিল লেখক মোজাফফর হোসেন, আবু সাইদ, দ্বিজেন দাস, সাইদুর রহমান, হাবিবুর রহমান, আব্দুল লতিফ প্রমূখ।