• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নিয়ামতপুরে ৪০দিনের কর্মসূচীর উদ্বোধন

দিনকাল বিডি / ১৮৩ Time View
প্রকাশঃ রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
আজ রবিবার ১১টার দিকে চলতি ২০২২-২৩ অর্থ বছরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় “অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর” আওতায় চল্লিশ দিনের জন্য ১ম পর্যায়ে দরিদ্র জনগোষ্টির কর্মসংস্থানের মাধ্যমে ৪০ টি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরে মাটি ভরাট কাজের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম তার স্বাগত বক্তব্যে প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, এ প্রকল্পে সর্ব মোট ব্যয় হচ্ছে শ্রম মজুরি ৩ কোটি ৮৯ লক্ষ্য ৬০ হাজার টাকা। এ লক্ষ্যে নিয়ামতপুর উপজেলায় ৮টি ইউনিয়নে ২৪৩৫ জন দরিদ্র অভাবী শ্রমিক প্রতিদিন ৪০০ টাকা মুজুরিতে ৪০ দিন কাজ করার সুযোগ পাচ্ছে।
এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম বুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য্যসহকারী মোর্শেদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category