• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পটুয়াখালীতে বিএনপি’র চলমান সমাবেশে হামলা, আহত ৫

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীতে বিএনপি’র চলমান সমাবেশে লাঠিসোঁটা নিয়ে হামলা, এতে ৫ জন কর্মীকে গুরুতর অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পটুয়াখালীতে আয়োজিত সমাবেশে হামলার অভিযোগ উঠেছে।আজ বুধবার সকাল ১১টায় জেলা শহরের হোটেল আল কায়সারের পিছনে এই হামলার ঘটনা ঘটে।এসময় একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে চলমান মিছিলে হামলা করে বলে নেতাকর্মীরা গণমাধ্যমের সামনে অভিযোগ করেন।সমাবেশে যোগ দিতে সকাল থেকে ছোট ছোট খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে জেলা বিএনপি’র নেতা-কর্মীরা।

এ সময় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন ও জেলা বিএনপি’র সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি সমাবেশে উপস্থিত ছিলেন। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন ঘটনার বরাত দিয়ে বলেন, কারা হামলা চালিয়েছে তা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category