• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পত্নীতলায় নদীর পানিতে এক এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে গিয়ে ওয়াজেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ মার্চ) দুপুরের দিকে পত্নীতলা মোড় আত্রাই নদীর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াজেদ ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামের শরিফের ছেলে। তবে খুব ছোট থেকে পত্নীতলা মোড় এলাকায় মৃত আব্দুল লতিফের ছেলে তার মামা রাকিব হোসেন বাড়িতেই থাকে। ১২ বছর আগে তার মা বাবার বনিবনা না হওয়ায় তার মামারা তার মাকে বাবার কাছ থেকে ডিভোর্স দিয়ে ছাড়িয়ে আনেন সে তার নানার বাড়িতেই বেড়ে উঠে এবং এখানেই পড়াশুনা করে। ওয়াজেদ পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ তার ব্যবহারিক পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে বাড়ী এসে দুপুরে বন্ধুদের সঙ্গে ওয়াজেদ গোসল করতে আত্রাই নদীতে যায় । নদীতে যেয়ে ৫ জন বন্ধু মিলে একটি ডিঙি নৌকায় উঠে নদীর মাঝখানে যেয়ে সে নৌকা ডুবে যায় ওয়াজেদ সাঁতার না জানার কারনে পানিতে তলিয়ে যায়। বন্ধুরা উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হয়, স্থানীয়রা খবর পেয়ে তাকে পানি থেকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, মৃতদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category