• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পত্রিকায় সংবাদ প্রকাশের পর কপাল খুলতে শুরু করেছে অর্ধশত পানিবন্দি পরিবারের

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর
নওগাঁর রাণীনগর উপজেলার অদূরে চকাদিন গ্রামে প্রায় অর্ধশত পানিবন্দি পরিবারের কপাল
খুলতে শুরু করেছে। সংবাদ প্রকাশের পরই রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ
রাকিবুল হাসান উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন এর সমন্বয়ে একটি দল ঘটনাস্থল
সরেজমিন পরিদর্শন শেষে পানিবন্দি মানুষগুলোকে চরম ভোগান্তির কবল থেকে রক্ষার জন্য ওই
গ্রামের পানি নিস্কাসনের ড্রেন নির্মানের আশ্বাস দেওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে
নির্মানের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।
বছরে প্রায় ৭ মাস পানিবন্দী অবস্থায় জীবন যাপন করতো এখানকার মানুষ। সম্প্রতি কয়েক
দিনের লাগাতার বৃষ্টিপাতে জলাবদ্ধতার দূর্ভোগ আরো চরমে উঠেছে। ঘরবাড়ি, রাস্তাঘাট
সব খানিতে হাঁটু পানিতে সয়লাভ হয়ে পরে। এমনকি ঘরের ভিতরে পানি ঢোকায় নিত্য
প্রয়োজনীয় কর্মকান্ডকে দুর্বিসহ করে তোলে। এমন সংবাদ গত অক্টোবর মাসে বিভিন্ন
জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশের পর টনক নরে উপজেলা প্রশাসনের।
জানা গেছে, উপজেলার অদূরেই কাশিমপুর ইউনিয়নের চকাদিন গ্রাম। এই গ্রামের পাশ
দিয়ে নির্মাণ করা হয়েছে রাণীনগর-আত্রাই সড়ক। অপর পাশে কুবড়াতলী থেকে ত্রিমোহনী
হাট পর্যন্ত রয়েছে আরো একটি গ্রামীন সড়ক। এই দুই সড়কের মাঝখানে পরেছে
চকাদিন গ্রামের কিছু অংশ। সেখানে বসবাস করে প্রায় শতাধিক পরিবার। ওই দুই
সড়কের পানি নিস্কাশনের জন্য কালভাট না থাকায় পানি প্রবাহ সম্পন্ন বন্ধ হয়ে যায়।
কিছু পরিবারের সদস্যরা বিভিন্ন ভাবে মেইন সড়কে যেতে পারলেও প্রায় অর্ধশত পরিবার
পানিবন্দি হয়ে বছরে কাটায় ৭মাস। বিশেষ করে লাগাতার বৃষ্টিপাত শুরু হলে ৫ থেকে ৭মাস
পানিবন্দি হয়ে বসবাস করতে হতো তাদের। জীবন-জীবিকার তাগিদ আর সন্তানদের লেখা-
পড়ার জন্য হাঁটু পানি আর কাদা মাটি পার হয়ে শিক্ষা, স্বাস্থ্য প্রতিষ্ঠান গুলোতে যেতে হয়।
কিছু পরিবার আছে রান্না ঘর ডুবে যাওয়ার কারণে তিন বেলা রান্না করতে পারেনা তারা।
এ যেন বাতির নিচে অন্ধকার।
চকাদিন গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সবুজ জানান, আমরা এই গ্রামের বসবাসরত
মানুষগুলো বছরে প্রায় ৭মাস পানিবন্দি অবস্থায় বসবাস করি। পত্রিকায় সংবাদ প্রকাশের পর
ইউএনও স্যার এখানে এসে আমাদের দূর্ভোগ দেখে তাৎক্ষনিক একটি ড্রেন নির্মানের
আশ্বাস দিলে তার নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আশা করি মাস দুয়েকের মধ্যে এই
কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমাদের আর পানিবন্দি জীবন যাপন করতে হবে না।
উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান জানান, কাশিমপুর ইউনিয়নের চাকাদিন
গ্রামের জলাবদ্ধতার খবর আমি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করি। ওখানকার বাসিন্দাদের
ভোগান্তি দেখে জরুরী ভিত্তিতে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে আপাতত
কিছু বরাদ্দ দিয়ে কাজ শুরু করেছি। পরবর্তীতে এই ড্রেনের কাজ শেষ করতে যে পরিমান বরাদ্দ
লাগবে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category