• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পরবর্তী সরকারের জন্য একটি পদচিহ্ন রেখে যেতে চাই .চট্টগ্রামে অর্থ উপদেষ্টা ভ. সালেহ উদ্দিন

দিনকাল বিডি / ৭৬ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা পরবর্তী সরকারের জন্য একটি পদচিহ্ন রেখে যেতে চাই। যেমন মেটোপথের পরে হাইওয়ে হয়। আমরা যাহা করবো মানুষ কনশাস থাকবে। পরবর্তী সরকার যদি অনুসরণ না করে মানুষই বাধ্য করবে। বাংলাদেশের আকাশ আর মেঘাচ্ছন্ন থাকবে না, সবার জন্য সূর্যের মতো আলো ছড়াবে।
গতকাল বিকেল ৫টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, রাজনৈতিক সমঝোতা কঠিন, চাঁদাবাজির সমঝোতা সহজ। কারওয়ান বাজারে দেখেন। চাঁদাবাজি প্রকট হয়ে দাঁড়িয়েছিলো। আমরা বাজার দর সহনীয় ও মানুষের হাতের নাগালে রাখার চেষ্টা করে অনেকটুকু নিয়ন্ত্রণে এনেছি। আমরা প্রায়োরিটি দিচ্ছি ব্যবসা-বাণিজ্য, সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখা। নাগরিকদের সেলফ ডিসিপ্লিন থাকতে হবে। সব নিত্যপণ্যে কর প্রায় শূন্য করে দেয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, করাপশন (দুর্নীতি), ‘পলিটিক্যাল আনসার্টেনিটি না থাকলে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ অনেক উপরে চলে যেত। আশাকরি আমরা লক্ষ্যে পৌঁছাবো। এজন্য জবাবদিহিতার মানসিকতা রাখতে হবে। প্রকল্পে বাড়তি ব্যয় রাখার চেষ্টা করে সেখান থেকে দুর্নীতি করার পরিকল্পনা রাখা যাবে না। দেশের সব সরকারি দপ্তরকে তথ্য প্রযুক্তি খাতে গুরুত্ব দিতে হবে।
ব্যবসায়ী গ্রুপ এস আলম ইস্যুতে সরকার সজাগ এবং সতর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়ে আইনগতভাবে যা করা যায় সরকার তাই করবে। সরকার কারও ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেনি। কেবল ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে। তবে যাচাই-বাছাই শেষে তা আবার খুলে দেয়া ও হচ্ছে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দিনের সভাপতিত্বে সভায় ডিআইজি, পুলিশ কমিশনার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার, কর কমিশনার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী সহ বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category