• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, মোঃ মাহফিজুল ইসলাম রিপন সভাপতি ও আব্দুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত

দিনকাল বিডি ২৪ / ৭৫ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ জুলাই, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ মাহফিজুল ইসলাম রিপন এবং সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন। শনিবার (২৫ জুলাই, ২০২৬) নির্বাচন পরিচালনা কমিটির চূড়ান্ত ফলাফল শিট প্রকাশের মাধ্যমে এ তথ্য জানা যায়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী নির্বাচিতদের মধ্যে রয়েছেন সভাপতি মোঃ মাহফিজুল ইসলাম রিপন (৩৩ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আতাউর রহমান (১৬ ভোট), হাবিব ইফতেখার (০৯ ভোট)। সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন (৩০ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বদরুদ্দোজা বুলু (২৫ ভোট)। সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (৩০ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ তাজকীর হোসাইন (২৯ ভোট), মোঃ মামুনুর রশিদ (১৩ ভোট)। যুগ্ম সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুন মিলন (৩১ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাকারিয়া হোসেন (২৭ ভোট)। কোষাধ্যক্ষ এ টি এম জোবায়েদ উর রহমান জবা (২৩ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শফিকুল ইসলাম শফিক (২১ ভোট),মোঃ রুকনুজ্জামান বাবুল (১৩ ভোট)। দপ্তর সম্পাদক মোঃ আবদুল জলিল সরকার (২৮ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মেেনহাজুল ইসলাম তারেক (১৩ ভোট), মোঃ সোহেল সানী (১১ ভোট),শ্রী স্বপন চন্দ্র রায় (০৪ ভোট)। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ ওয়াহেদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।
নির্বাহী সদস্য পদের ফলাফলে বিজয়ী চারজন হলেন মোঃ মহসীন আলী (৩২ ভোট),সাজেদুর রহমান নওশাদ (৩০ ভোট),মোঃ হেলাল (২৮ ভোট),মোঃ নূর আলম সিদ্দিক (২৫ ভোট)। মোট ভোটার ৬১ জন। এর মধ্যে ৫৯ জন ভোট প্রদান করেন। ভোট চলাকালে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটিকে প্রেস ক্লাবের সদস্যসহ সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category