• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে গ্রামবাসীর উদ্যোগে ১২শ’ মানুষের ইফতারি

দিনকাল বিডি / ৬৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে “মুসলিম হয়ে আর এক মুসলিমের প্রতি আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে” পশ্চিম সুকদেবপুর গ্রামে প্রতি বছরের ন্যায় এবারেও ১২শ’ মানুষের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের পশ্চিম সুকদেবপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে পশ্চিম শুকদেবপুর গ্রামবাসীর উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা,ইফতার মাহফিল ইন্তেজামিয়া কমিটির আহবায়ক ও ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য খালেদ মাহমুদ সুজন, আহবায়ক কমিটির সবুর মোল্লা, আমিনুল ইসলাম প্রমুখ।
ইফতারি শেষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা ইফতার মাহফিল আয়োজক কমিটিকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রামবাসীর এই উদ্যোগ প্রশংসনীয়। এটা শুধু আমাদের এলাকা নয় দেশের সব এলাকায় এ আয়োজন করা উচিত। চতুর্থ তম দোয়া ও ইফতার মাহফিল এন্তেজামিয়া কমিটির আহবায়ক খালেদ মাহমুদ সুজন বলেন,মুসলিম হয়ে আর এক মুসলিমের প্রতি আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। গ্রামের সকল মানুষ এ দোয়া ও ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category