• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রামপুর ইউনিয়ন শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) জমিরহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য (দিনাজপুর-৫), জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক আহ্বায়ক দিনাজপুর জেলা বিএনপি ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ, জেড, এম রেজওয়ানুল হক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ, জেড, এম মেনহাজুল হক সহ পার্বতীপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দগন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ৩ নম্বর রামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।

এর আগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ইফতার মাহফিলে পার্বতীপুর উপজেলা বিএনপি’র বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা মহিলা বিএনপির নেতৃবৃন্দ,পৌর বিএনপির নেতৃবৃন্দ ও রামপুর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category