• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

পার্বতীপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মহিলার কারাদণ্ড

দিনকাল বিডি / ১৮২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বাহিত সম্পত্তি চুরির উদ্যোগে অপরাধ মূলক বল প্রয়োগের অপরাধে এক মহিলা কে ১ বছর ১১ মাস ২০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। সোমবার (১৭ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এই দণ্ডাদেশ দেন। মঙ্গলবার সকালে দন্ডপ্রাপ্ত মহিলাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে,মঙ্গলবার রাতে পার্বতীপুর রেলওয়ে থানা এলাকায় রেলওয়ে থানা পুলিশের সহযোগিতায় প্রীতম সাহা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত চলা কালে রেলওয়ে থানা এলাকা থেকে উম্মে জাহান বীথি (৩৫) নামক এক মহিলা কে গ্রেফতার করা হয়। সে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রেয়াজনগর মহল্লার জুবায়ের আলী জুয়েলের স্ত্রী।

গ্রেফতারকৃত মহিলা কে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ঘটনাস্হলেই ১বছর ১১ মাস ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মহিলা কে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে রেলওয়ে থানা সূত্রে জানা গেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category