• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত ঢাকা-কুড়িগ্রাম,পার্বতীপুর-লালমনিরহাট রুটে ৮ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনের অদুরে সুন্দরীপাড়া রেলগেটে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলে ঢাকা-কুড়িগ্রাম ও পার্বতীপুর-লালমনিরহাট রুটে ৮ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে পার্বতীপুর থেকে রংপুর গামী একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-কুড়িগ্রাম,পার্বতীপুর- লালমনিরহাট রুটে চলাচলরত সকল ট্রেন বন্ধ হয়ে যায়। এই রুটে ৮ ঘন্টা ট্রেন বন্ধ থাকার পর লাইনচ্যুত বগি উদ্ধার করে লাইন ক্লিয়ার করা হলে একই দিন বিকেলে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়,শনিবার সকাল ৭.৪২ মিনিটে পার্বতীপুর থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে ওই মালবাহী ট্রেনটি।পার্শ্ববর্তী সুন্দরীপাড়া রেলগেটে পৌঁছার পূর্বেই ওই মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।ফলে ঢাকা-কুড়িগ্রাম,পার্বতীপুর- লালমনিরহাট রুটে চলাচলরত সকল ট্রেন বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ চালিয়ে বিকেল ৪.১৫ মিনিটে লাইনচ্যুত বগি উদ্ধার ও লাইন ক্লিয়ার করা হলে আবারও এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই দূর্ঘটনার কারণে বিভিন্ন রুটে চলাচলরত যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। যোগাযোগ করা হলে রেলওয়ে লালমনিরহাট বিভাগের ডিটিএস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category