• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে শপথ নিলেন ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ৭১-এর স্বাধীনতা যুদ্ধের বীরমুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ ইউপি সদস্য হিসেবে স্বপথ নিয়েছেন। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল তাঁকে স্বপথ বাক্য পাঠ করান।

পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৯ নভেম্বর রোজ বৃহস্পতিবার। সীমানা জটিলতার কারণে দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচনে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন বীর মুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ এফএফ নম্বর-৪০২৮। বিজয়ী হবার পর গত রবিবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অন্য ইউপি সদস্যদের সাথে স্বপথ নেন তিনি। এই উপজেলায় তিনি ছাড়া অন্য আর কোন মুক্তিযুদ্ধা ইউপি সদস্য নেই।

পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের চকবোয়ালিয়া গ্রামের মৃত- তছির উদ্দিনের পুত্র রিয়াজ মাহমুদ ১৯৫৭ সালের ১২ মে মাসে জন্ম গ্রহণ করেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে বীরত্বের সাথে লড়াই করে দেশকে স্বাধীন করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আজও দেশ ও জাতির কল্যানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতেই তিনি এবারের ইউপি নির্বাচনে অংশ নেন এবং বিজয়ী হন। তিনি উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন এবং সেই সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বহাল রয়েছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বসে তাঁর সাথে আলাপ কালে তিনি বলেন,জীবন বাজী রেখে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন দেশের মানুষের ও এলাকার উন্নয়নের জন্য এবার কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category