• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মন্মথপুর আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগ

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর মন্মথপুর আইডিয়াল কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সমালোচিত মন্মথপুর আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম।

রবিবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় পার্বতীপুরের মন্মথপুর আইডিয়াল ডিগ্রি কলেজে দূর্নীতিবাজের ঠাই নাই এই শ্লোগানে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ঘেরাও করে অধ্যক্ষ অপসারণের এক দফা দাবিতে দীর্ঘ কয়েক ঘন্টা আন্দোলন কর্মসুচী পালন করার পর এক পর্যায়ে বিকেল ৪ টা ৪৫ মিনিটে লিখিত ভাবে পদত্যাগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন
পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর,মডেল থানার ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম,আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, কলেজের অধ্যাপকগন, আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category