• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পার্বত্য রাঙ্গামাটির কাপ্তাইয়ে ছাত্রলীগ নেতা অপহরণ করে ভাগলো প্রবাসীর স্ত্রীকে

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সৌদি প্রবাসীর স্ত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা করেছেন ওই প্রবাসী। অভিযুক্তের নাম মোঃ জোবায়েদ হোসেন জাবেদ। তিনি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।গত ৩ জুলাই রাঙ্গুনিয়া মডেল থানায় অভিযোগটি দায়ের করেন সৌদি প্রবাসী মিজানুর রহমান। এটি ৮ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় রূপান্তরিত হয়।

এতে তিনি উল্লেখ করেন, ‘গত ১৫ জুন আমার স্ত্রী দুই সন্তান নিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন। ৩ জুলাই সে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) রাঙ্গুনিয়ার মরিয়ম নগর শাখায় টাকা জমা দিতে বাসা থেকে বের হয়। ওই দিন দুপুর দেড়টার দিকে ব্যাংকের নিচ থেকে আমার স্ত্রীকে অভিযুক্ত জাবেদ একটি সাদা রঙের প্রাইভেটকারে তুলে নিয়ে যায় বলে পথচারীরা পরে আমাকে জানায়। এরপর থেকে আমার স্ত্রীর মোবাইল ফোনটিও বন্ধ। আমি সেই সময় ঢাকায় অবস্থান করি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস না পাওয়ায় থানায় অভিযোগ করলাম।’

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘এ ঘটনায় প্রথমে একটি সাধারণ ডায়েরি করেছেন ভিকটিমের স্বামী। পরে সেটি মামলা হিসেবে ফাইল হয়েছে। আমরা ভিকটিমকে খুঁজে বের করার চেষ্টা করছি। ঠিক কী হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’
এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও সাংবাদিকরা ওই ছাত্রলীগ নেতা জাবেদকে পায়নি। তবে, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম সুমন বলেন, ‘আমি বিষয়টি এখনই জানলাম। খোঁজ নিয়ে দেখবো। তিনি বলেন, যদি এ ঘটনা সত্য হয় তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো।’

অন্যদিকে, অভিযোগকারী মিজানুর রহমানের মোবাইলে যোগাযোগ করা হলে ভিকটিমের ভাই পরিচয় দিয়ে একজন নাম জানাতে অপারগতা প্রকাশ করে বলেন, ‘মিজানুর রহমান বাইরে আছেন। তিনি এবং তাদের পরিবার এই বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে চান না।’
তবে, তিনি তার বোনকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category