• বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর উল্লেখ করে মামলা করায় বাদির বিরুদ্ধে মামলার নির্দেশ পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন রাজশাহীতে মদ-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ মাদক কারকবারী গ্রেফতার -৫ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক পার্বতীপুরে মিড ওয়াইফ ওয়ারী ডে পালন চারঘাট প্রেস ক্লাবের আয়োজনে প্রতিষ্ঠাতা রাঙ্গা’র স্মরণসভা ও দোয়া মাহফিল, প্রধান অতিথি ছিলেন এমপি আবু সাঈদ চাঁদ নওগাঁর আত্রাইয়ে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী গ্রেপ্তার

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন

দিনকাল বিডি ২৪ / ১৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়া উপজেলার
বিড়ালদহ মাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আক্কাস আলী খলিফা
(৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে দ্রুতগামী একটি ড্রামট্রাকের চাপায়
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে এবং
বিক্ষোভে ফেটে পড়ে।
পরে শত শত মানুষ মহাসড়ক অবরোধ করে দুটি ড্রামট্রাকে আগুন
ধরিয়ে দেয়। এতে ট্রাক দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ সময়
উত্তেজিত জনতা পুলিশকে ঘটনাস্থলে আসতে বাধা দেয়।
ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয়দের হামলার শিকার হন
সাংবাদিকরা।
এক সাংবাদিকের মোবাইল ফোন ভাঙচুর করা হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভায়।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category