• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খননের দায়ে ৩ জনকে অর্থদন্ড

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর খনন করার দায়ে তিনজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৯ জানুয়ারী) বিকাল ৩টা থেকে রাত সাড়ে নয়টা পযর্ন্ত শিলমাড়িয়া ইউনিয়নে মংগলপাড়া, কুশপাড়া, কাজুপাড়ার বিলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পুঠিয়া সহকারী কমিশনার (ভ‚মি) দেবাশীষ বসাক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিলমাড়িয়া ইউনিয়নের চারটি স্থানে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খননের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক সাহাদ ও সাইফুল কে ৫০ হাজার এবং হাসেম আলীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, অবৈধভাবে পুকুর খনন বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যহত থাকবে। এক্ষেত্রে তিনি স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি এবং পুকুর খননকারীদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহŸান জানান।

এর আগে গত রোববার ২৯ জানুয়ারী…. স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খননের মহোৎসব এর সংবাদ প্রকাশ হলে টনক নড়ে কর্তৃপক্ষের। এরই জের ধরে অভিযান পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category