• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ নওগাঁর মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার নান্নুর নবম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু

পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খননের দায়ে ৩ জনকে অর্থদন্ড

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর খনন করার দায়ে তিনজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৯ জানুয়ারী) বিকাল ৩টা থেকে রাত সাড়ে নয়টা পযর্ন্ত শিলমাড়িয়া ইউনিয়নে মংগলপাড়া, কুশপাড়া, কাজুপাড়ার বিলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পুঠিয়া সহকারী কমিশনার (ভ‚মি) দেবাশীষ বসাক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিলমাড়িয়া ইউনিয়নের চারটি স্থানে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খননের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক সাহাদ ও সাইফুল কে ৫০ হাজার এবং হাসেম আলীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, অবৈধভাবে পুকুর খনন বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যহত থাকবে। এক্ষেত্রে তিনি স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি এবং পুকুর খননকারীদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহŸান জানান।

এর আগে গত রোববার ২৯ জানুয়ারী…. স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খননের মহোৎসব এর সংবাদ প্রকাশ হলে টনক নড়ে কর্তৃপক্ষের। এরই জের ধরে অভিযান পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category