• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পূর্বধলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্কুলছাত্রকে কুপিয়ে জখম।

দিনকাল বিডি / ১২৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ জুন, ২০২৫

মো নাজমুল ইসলাম

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক স্কুলছাত্র ও তার স্বজনদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্র আরিয়ান (১৫) ও তার চাচা। বর্তমানে আরিয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার খলিশাউড় ইউনিয়নের মাসকান্দা গ্রামে। আহত আরিয়ান স্থানীয় ফুলকলি কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও মাসকান্দা গ্রামের আবুল ফাতাহ ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুন (শুক্রবার) সকাল সাড়ে ১১টার দিকে মাসকান্দা গ্রামের মো. নুরুল ইসলাম ফকির (৫৪) তার বসতবাড়ির পাশে জাম গাছ থেকে জাম পাড়ছিলেন। এ সময় প্রতিবেশী মো. আব্দুল কুদ্দুছ ফকির (৬৫) ও তার ছেলে রুমন ফকির (৩২) তাকে গাছ থেকে নামতে হুমকি দেন। বিষয়টি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রুমন লোহার রামদা নিয়ে হামলা চালাতে উদ্যত হন।

হামলা ঠেকাতে গেলে নুরুল ইসলামের ভাই আবুল ফাতাহ ফকির (৪২) রামদার কোপে তার ডান হাতে গুরুতর জখম হন। এ সময় তার ভাতিজা আরিয়ান এগিয়ে এলে তার হাতের কব্জি ও কনুইয়ের মাঝামাঝি অংশে কাটা ও রগ ছেঁড়ার মতো মারাত্মক আঘাত লাগে।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আরিয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ঘটনায় পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “উভয় পক্ষের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী নুরুল ইসলাম ফকির বলেন, “জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।”

এলাকাবাসী জানান, অভিযুক্ত আব্দুল কুদ্দুছ ফকির দীর্ঘদিন ধরে এলাকায় জমি সংক্রান্ত নানা বিরোধে জড়িত ছিলেন। কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করতেন না। তারা দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযুক্ত আব্দুল কুদ্দুছ ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category