• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশাবাসীকে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান উপজেলা চেয়ারম্যানের

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের এক বার্তায় তিনি এ তথ্য জানান। তিনি রমজানের পবিত্রতা রক্ষায় উপজেলাবাসী সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় তিনি উপজেলার ব্যবসায়ীদের দ্রব্যমুল্য সহনশীন রাখা ও সাধারন জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার অনুরোধ জানান। তিনি রোজাদারকে ইফতার ও সেহেরির জন্য যে সকল ভোগ্যপন্য ব্যবহার করা হয় সেগুলো ভেজালমুক্ত রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। এব্যাপারে তিনি স্থানীয় প্রশাসনকে সহযোগীতা করার আহবান জানান।

শেষে তিনি উপজেলার সকল ধর্মপ্রাণ মোসলমানকে রমজানের পবিত্রতা রক্ষা করে রোজা পালনের এবং সহনশীলতার মধ্যদিয়ে সিয়াম পালনের আহবান জানান। তিনি পবিত্র মাসের শিক্ষা নিয়ে নির্লোভ, সুদ-ঘুষ ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে উপজেলার জনগণের কাজ করতে পারেন এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category