• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় খাস পুকুরের মালিকানাকে কেন্দ্র করে দ্ব›েদ্ব একজন নিহত

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় একটি খাস পুকুরকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে শাহজামান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শাহজামান উপজেলার নিতপুর ইউপির অনন্তপুর গ্রামের মনতাজের ছেলে। এ ঘটনায় এজাহার ভুক্ত ৪ নারী আসামীকে আটক করেছেন থানা পুলিশ। জানাগেছে, ১নং খতিয়ান ভুক্ত জেএল নং-২১৫ অনন্তপুর মৌজার একটি খাস পুকুরের ১৭ শতাংশ জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলে আসছিল। শনিবার সকালে ওই পুকুরে মাছের পোনা অবমুক্ত করতে যান শাহজামান। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে মারপিট করতে থাকে। খবর পেয়ে তার বড় ভাই, ভাবি ও ভাতিজা শাহজামানকে রক্ষা করতে গেলে তাদেরকেও প্রতিপক্ষরা মারপিঠ করে। এতে শাহজামান ও তার বড় ভাই উজির, বড়ভাবী হাবিবা বেগম এবং ভাতিজা নাইমুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাজামান বুধবার বিকালে মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই নাজির বাদী হয়ে ১৪ জনকে আসামী করে পোরশা থানায় একটি মামলা করেছেন। মামলার সূত্র ধরে রাতেই পুলিশ ৪ নারী আসামী অনন্তপুর গ্রামের আলমের স্ত্রী ইয়াসমিন (৩৪), আসাদুলের স্ত্রী রুমা খাতুন(২৬), সালাম ওরফে কালুর স্ত্রী সাহেবা (৩৭) ও সাইদুর রহমানের স্ত্রী হালিমা (৩৬)। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং অন্যান্য আসামীদের আটক করার চেষ্টা চালছে বলে জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category