• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ সোমবার, ১০ জুন, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
“দেশ প্রেমের শপত নিন, দুর্নীতিকে বিদায় দিন” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রতযোগীতাটি অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনেই সমাজ গঠনের উপায় বিষয়ে তয় ধাপে আয়োজিত চুড়ান্ত পর্যায়ের এই প্রতিযোগীতায় শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় ১ম স্থান এবং শিশা দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় ২য় স্থান অধিকার করেন। এতে তিন জন করে প্রতিযোগী অংশ গ্রহণ করেন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আফরিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ আরিফ আদনান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক তানভীর আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আরিফ সরকার, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল খালেক। এসময় একাডেমিক সুপার ভাইজার কনক কান্তি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক একরামুল হক শাহ্, নিতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক বাবুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মোশারফ হোসেন সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি ইউএনও মোঃ আরিফ আদনান প্রতিযোগতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category