পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা নিতপুর সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে কলেজের অফিস কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ঠ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি ও গাংগুরিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম শাহ্ চৌধুরী। অন্যান্যদের মধ্যে নিতপুর সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক মেজবাহুল হক, সহকারী শিক্ষক নাজমুল ইসলামসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।